ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
বিশ্বের সেরা ১০০ তরুণ নেতার তালিকায় জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৮:১৯  (ভিজিটর : )

ব্রিটেনের ‘কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট’ (QECT) কর্তৃক ঘোষিত বিশ্বের শীর্ষ ১০০ জন তরুণ নেতার তালিকায় স্থান করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার। তাঁর এই আন্তর্জাতিক অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

​বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়।

​অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "মুনিয়া ইসলাম মজুমদারের এই বৈশ্বিক স্বীকৃতি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর নেতৃত্ব ও নিষ্ঠা দেশের শিক্ষা খাতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, এই অর্জন তারই প্রতিফলন। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই প্রতিনিধিত্ব আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক বড় উৎস হয়ে থাকবে।"

উপাচার্য একইসাথে তাঁর ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, মুনিয়া ইসলাম মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
রাত ৯টার মধ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেফতার ইমির জামিন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg