ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ১৭:২৮
চলমান বার্তা:
বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে: ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১৫:২২  (ভিজিটর : )

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, বর্তমান সরকার ধারাবাহিকভাবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একাধিক অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) বিকাল সাড়ে পাঁচটায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি নওশাদ জমির জানান, তেঁতুলিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণে ৫ কোটি ৮৪ লাখ ২২ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়া তিরনইহাট-গুয়াবাড়ী সড়ক উন্নয়নে ২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ১৩৮ টাকা, ডাহুক নদীর সংযোগ সড়ক নির্মাণে ২ কোটি ১৮ লাখ ৬২ হাজার ৭৯২ টাকা এবং দেবনগর-ময়নাগুড়ি গোয়ালছার সংযোগ সড়ক সংস্কারে ১ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার ২৪৮ টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন, অনলাইনে বিদেশি ভাষা শিক্ষা চালু, নারীদের স্বাবলম্বী করতে আইসিটি প্রকল্প গ্রহণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে ওয়াচ টাওয়ার ও পর্যটন মডেল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এমপি জানান, পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল চালু, মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে সভায় জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মাহমুদ জামান, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. ইদ্রীস আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনসহ দলীয় নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন মাদ্রাসাশিক্ষক’
‘গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন মাদ্রাসাশিক্ষক’
মমতা আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে আসায় নিষেধাজ্ঞা
মমতা আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে আসায় নিষেধাজ্ঞা
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg