ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৬ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ৬ মে, ২০২৬, ১৮:৩৯
চলমান বার্তা:
গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে শেরপুরে হাফ ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১৭:১৭  (ভিজিটর : )

ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশকে এগিয়ে নিতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক একটি হাফ ডে অরিয়েন্টেশন শেরপুরে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মে) জেলা শহরের সম্পদ চাইনিজ রেস্টুরেন্ট-এ এ অরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

অরিয়েন্টেশনে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ দাবি। একইসঙ্গে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

তারা আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের সুযোগ বাড়লেও এর নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।

এসময় অরিয়েন্টেশনের উদ্দেশ্য তুলে ধরে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া হয়। সেশনে যা শেখানো হয়- মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি ও ডিজিটাল রাইটস এবং প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ।

অরিয়েন্টেশনে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আরফান আলী, জোবাইদুল জীবন, মনিকা আক্তার এবং হাসিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের ময়মনসিংহের ফোকাল পারসন কল্পনা আক্তার।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
‘গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন মাদ্রাসাশিক্ষক’
‘গ্রেপ্তার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন মাদ্রাসাশিক্ষক’
মমতা আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে আসায় নিষেধাজ্ঞা
মমতা আমলে নিযুক্ত অবসরপ্রাপ্ত আমলাদের অফিসে আসায় নিষেধাজ্ঞা
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg