ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৬:৫৩ আপডেট: ০৫.০৫.২০২৬ ১৯:৩৯  (ভিজিটর : )

দেশে কোথাও লোডশেডিং নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেন, কারিগরি ত্রুটির কারণে হয়তো কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল। যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটি মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কয়দিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম সাত দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, আমি একটা কথা বললাম এখান থেকে, গ্রামে লোডশেডিং নেই। যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ফল্ট লোকেট করতে টাইম লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না, আবার ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।

তেলের সংকটের কারণে লোডশেডিং হবে–এ রকম কোনো বিষয় আছে কি না জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের সংকটের কারণে কোনো দিন লোডশেডিং হয়নি। যেহেতু লোডশেডিং হয়েছিল, তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে।

জ্বালানিসংকট নিয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে দেশে জ্বালানিসংকট তৈরি করা হয়েছিল। যারা ডিজেল চুরি এবং এই কৃত্রিম সংকটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg