ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
ঠাকুরগাঁওয়ে বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৮:০৯  (ভিজিটর : )

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সরবরাহকৃত হাইব্রিড ভুট্টার প্রচার ও প্রসারের লক্ষ্যে ক্রপ কাটিং (শস্য কর্তন) ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার শিবগঞ্জ পূর্ব পাড়পূগী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএডিসি ঠাকুরগাঁও বীজ উৎপাদন কেন্দ্রের আয়োজনে ‘ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের’ আওতায় এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) আবির হোসেন।

মাঠ দিবসে স্থানীয় কৃষক ইব্রাহিম জানান, চলতি মৌসুমে তিনি পাঁচ বিঘা জমিতে বিএডিসি হাইব্রিড-৩ জাতের ভুট্টা চাষ করেছেন। ফলন সম্পর্কে তিনি বলেন, প্রতি ৫০ শতক জমিতে এই জাতের ভুট্টা পাওয়া যাচ্ছে ৯০ থেকে ১০০ মণ। আমার পাঁচ বিঘা জমিতে প্রায় ৪০০ মণের মতো ফলন হবে বলে আশা করছি।

ইব্রাহিম আরও জানান, পাঁচ বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। বর্তমান বাজারমূল্যে এই ভুট্টা ৩ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশাবাদী। সব খরচ বাদ দিয়ে তার নিট মুনাফা থাকবে দেড় লাখ টাকার বেশি।

একই গ্রামের কৃষক আমিরুল ইসলাম ২৫ শতক জমিতে এই ভুট্টা চাষ করে ৪৫ মণ ফলন পেয়েছেন। তিনি জানান, প্রতি বস্তা ১ হাজার ৬৪০ টাকা দরে বিক্রি করে তিনি প্রায় দ্বিগুণ লাভ করেছেন। 

আমিরুলের ভাষ্য, অন্যান্য জাতের ভুট্টা যেখানে ৭০-৮০ মণ হয়, সেখানে বিএডিসির এই হাইব্রিড জাত ৯০ মণের বেশি ফলন দিচ্ছে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে জেলায় ৪৬ হাজার ৩৮০ হেক্টর এবং খরিপ-২ মৌসুমে ২০ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। রবি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৮৩০ মেট্রিক টন এবং খরিপ-২ মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৫৯২ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিএডিসির এই উচ্চফলনশীল জাত আগামীতে এ অঞ্চলে ভুট্টা চাষকে আরও জনপ্রিয় করে তুলবে।

বিএডিসি কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে তারা প্রথমবারের মতো ভারত থেকে ‘৩৩ ৫৫’ জাতের উচ্চমানের ভুট্টা বীজ আমদানি করে স্বল্পমূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করেছে। চলতি মৌসুমে জেলায় ২০০ টন বীজ বিক্রি হলেও আগামীতে তা ২ হাজার টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঠাকুরগাঁও বিএডিসি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক মোশারফ হোসেন রিন্টু, সেলিম হায়দার ও অধীক বীজের উপপরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg