ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৮:০৯
চলমান বার্তা:
রাবিপ্রবি ভিসিকে অপসারণে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৬:২১ আপডেট: ০৫.০৫.২০২৬ ১৬:২৩  (ভিজিটর : )

দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্যকে (ভিসি) অপসারণের দাবি জানিয়েছে ছাত্রদল। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে উপাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যসচিব জিশান আহম্মেদ ও শরিফ উদ্দিনসহ সংগঠনের নেতা-কর্মীরা।

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমান উপাচার্য আইন অমান্য করে নিজের খেয়ালখুশিমতো শিক্ষক নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে ‘জামায়াতীকরণ’ করেছেন তিনি। পাশাপাশি আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে। এর মধ্যে বরাদ্দের অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয়সহ অসংখ্য আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল।

বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা গত বছরের ৫ আগস্টের একটি ঘটনা উল্লেখ করে বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে জুলাই বিপ্লবের শহীদদের উদ্দেশে ছাত্রদলের দেওয়া ফুল বেদি থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন এই উপাচার্য। অথচ সেই একই দিন বিকেলে ছাত্রশিবিরের একটি আয়োজনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ছাত্রদলের দাবি, তিনি বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটিতে রূপান্তর করার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘দলকানা’ এই উপাচার্যকে অপসারণ করা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেওয়া হবে। বক্তব্য শেষ করে নেতা-কর্মীরা উপাচার্যের দপ্তরে তালা লাগিয়ে দেন।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট’
‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট’
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত’
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত’
চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন
চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg