ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
ব্রির নতুন মহাপরিচালককে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপসারণের দাবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৭:২৮  (ভিজিটর : )

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) নতুন মহাপরিচালক হিসেবে ড. আমিনুল ইসলামের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা। 

মঙ্গলবার দুপুরে ব্রির প্রধান ফটকের সামনে ‘ব্রি বিজ্ঞানী সমিতি’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা ড. আমিনুল ইসলামকে ‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে আখ্যায়িত করে তাঁর নিয়োগ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। 

তাঁদের অভিযোগ, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে কর্মরত থাকাকালে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির নামে দেড় লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া ১৫ আগস্টের বিতর্কিত স্মরণিকা তৈরির আহ্বায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। 

একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠানে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে এমন বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দেন তাঁরা।

বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. হাবিবুর রহমান মুকুল বলেন, আমরা এই বৈষম্যমূলক ও বিতর্কিত নিয়োগ প্রত্যাখ্যান করছি। দ্রুত এই আদেশ প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি আনোয়ার উদ্দিন ও উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইত্তেখারউদ্দৌলা।

কর্মসূচিতে ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী থেকে শুরু করে নবীন গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নিয়োগ বাতিলের দাবিতে স্লোগান দেন। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg