ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৯:৩৭
চলমান বার্তা:
পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৭:২৫  (ভিজিটর : )

পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে অবস্থিত ‘লাকি বোর্ডিং’ নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই মরদেহ পাওয়া যায়। এই ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা গা-ঢাকা দিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের একটি কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে ভেতরে ওই নারীর মরদেহ দেখতে পায়। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। 

হত্যাকাণ্ডের পর থেকে হোটেলের মালিক বা কোনো কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কোনো যোগসাজশ থাকতে পারে অথবা তাদের সহায়তায় কেউ এ কাজ ঘটিয়ে পালিয়ে গেছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ আরও জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হোটেল রেজিস্টার তল্লাশি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘাতকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
১২ জেলায় নতুন পুলিশ সুপার, চট্টগ্রামে ডিএমপির মাসুদ আলম
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg