ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২০:১৭
চলমান বার্তা:
দাই দাই’ নিয়ে আবারও বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৮:৪১  (ভিজিটর : )

২০১০ সালের সেই অবিস্মরণীয় ‘ওয়াকা ওয়াকা’র স্মৃতি কি আজও ভোলা যায়? ফুটবল বিশ্বকাপের সেই উন্মাদনা আবারও ফিরিয়ে আনতে ফিরছেন কলাম্বিয়ান পপ সাম্রাজ্যের রানি শাকিরা। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’ নিয়ে হাজির হচ্ছেন এই সুপারস্টার। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গানটির একটি টিজার প্রকাশ করে ভক্তদের মাঝে নতুন করে শিহরণ জাগিয়েছেন তিনি।

প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে, বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ত্রিওন্দা’ সামনে রেখে একদল নৃত্যশিল্পীর সাথে তাল মেলাচ্ছেন শাকিরা। কোরিওগ্রাফিতে ফুটবলের নান্দনিক ব্যবহারের পাশাপাশি গানটির সুর ও ছন্দে বৈচিত্র্যের ইঙ্গিত পাওয়া গেছে। 

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভ্যালের তথ্যমতে, এবারের গানে শাকিরার সঙ্গী হয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বার্না বয়। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই গানটি।

নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে শাকিরা লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো দাই দাই, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’ 

ভিডিওটি ফিফার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও শেয়ার করা হয়েছে, যেখানে ক্যাপশনে লেখা ছিল—‘আমরা প্রস্তুত!’

ফুটবল বিশ্বের সঙ্গে শাকিরার সম্পর্ক দুই দশকেরও বেশি সময়ের। ২০০৬ এবং ২০১৪ বিশ্বকাপের ফাইনালের মঞ্চে সরাসরি পারফর্ম করেছিলেন তিনি। তবে ২০১০ সালে তার গাওয়া থিম সং ‘ওয়াকা ওয়াকা’ আজও ফুটবল ইতিহাসের সেরা গান হিসেবে বিবেচিত হয়। 

ব্যক্তিগত জীবনেও ফুটবলের সঙ্গে তার যোগসূত্র ছিল গভীর; বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা জেরার্ড পিকের সঙ্গে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল তার। ২০২২ সালে বিচ্ছেদের আগ পর্যন্ত মেসি-নেইমারদের খেলা দেখতে প্রায়ই গ্যালারিতে দেখা যেত তাকে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন থেকে। বিশ্বকাপের আগে গত ২ মে ব্রাজিলের কোপাকাবানা বিচে এক বিশাল কনসার্টে অংশ নেন শাকিরা, যেখানে প্রায় ২০ লাখ মানুষের সমাগম হয়েছিল। 

সেই ধারাবাহিকতায় এবার ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গানে কণ্ঠ দিয়ে নতুন এক ইতিহাস গড়ার পথে এই ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত তারকা।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা
কেন রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ এশিয়া?
কেন রেকর্ড তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ এশিয়া?
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক সই
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg