ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১৬:২০
চলমান বার্তা:
ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ দিলেন হামজা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১৯:২৬  (ভিজিটর : )

দেশের তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ তুলে আনতে সরকার দেশব্যাপী শুরু করেছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। তরুণ-তরুণীদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার এই মহতী উদ্যোগের সাক্ষী হলেন বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী। 

শুক্রবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে যান এই তারকা মিডফিল্ডার।

চার দিনের ব্যক্তিগত সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন হামজা। সংক্ষিপ্ত এই সফরের ব্যস্ততার মাঝেই তিনি সরকারের এই ক্রীড়া আয়োজনে শামিল হন। হামজার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই কলেজ মাঠে উৎসুক সমর্থকদের ভিড় জমতে থাকে। এই সফরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগ কম থাকায় আজকের ইভেন্ট কাভার করতে সাংবাদিকদেরও ছিল উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামলাতে আয়োজকদের রীতিমতো হিমশিম খেতে হয়, এমনকি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকেও ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে।

মঞ্চে সমর্থকদের ভিড়ের মধ্যেই সংক্ষিপ্ত বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘সবাইকে সালাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর আয়োজনের অংশ করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সত্যিই দারুণ এক কাজ শুরু করেছেন, যা আমাদের আগামী প্রজন্মের তারকাদের অনুপ্রাণিত করবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে হামজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ব্যস্ত সূচির মধ্যেও হামজা তরুণদের উদ্বুদ্ধ করতে এসেছেন। আমরা চাই বাংলাদেশ থেকে ফুটবল, ক্রিকেট ও দাবাসহ সব ডিসিপ্লিনে বিশ্বমানের খেলোয়াড় উঠে আসুক। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’

বক্তব্য শেষে হামজা চৌধুরী ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। বেশ কিছুক্ষণ ক্রিকেট ম্যাচ উপভোগ করার পর ভেন্যু ত্যাগ করেন এই ফুটবল আইকন। চার দিনের সফর শেষে আগামীকাল সকালেই তার ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
উৎপাদনে বিশ্বরেকর্ড, পাতে এখন চাষের মাছই প্রধান ভরসা
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg