ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১১ মে, ২০২৬, ২০:০৭
চলমান বার্তা:
নিজ বাড়ির উঠোনেই জেলেকে পিটিয়ে হত্যা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১৮:৪৬  (ভিজিটর : )

বহুদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রাণ গেল জেলে মো. আলম ফিটার (৫৫)-এর। বিরোধপূর্ণ জমিতে একটি নারিকেল গাছের ডাব সংগ্রহকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকেলে পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে নিজ বাড়ির উঠোনে দুই সন্তানের সামনে এ নির্মম ঘটনা ঘটে। পরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী মো. ইলিয়াস, মো. আল আমিন, মো. বেলায়েত ও মো. সাইফুলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন আলম ফিটার তার সীমানার ভেতরে থাকা নারিকেল গাছ থেকে ডাব সংগ্রহ করেন। এ খবর পেয়ে ইলিয়াসসহ কয়েকজন তার বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়ায়।

একপর্যায়ে নিজ বসতবাড়ির উঠোনেই আলম ফিটারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে ফোরকান বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।” নিহতের মেয়ে বলেন, “সন্তানদের সামনে যেভাবে আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম। আমরা এর সঠিক বিচার চাই।”

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত আছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
আগস্টে চালু হবে বরিশাল শিশু হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
আগস্টে চালু হবে বরিশাল শিশু হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার মরদেহ, নেই উদ্ধার তৎপরতা
গাজায় ধ্বংসস্তূপের নিচে ৮ হাজার মরদেহ, নেই উদ্ধার তৎপরতা
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়ব, তবুও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে দেব না: ধর্মমন্ত্রী
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, চেইন অব কমান্ডে আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, চেইন অব কমান্ডে আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg