ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে
গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে প্রাইভেটের ধাক্কা, নিহত ৫
প্রাইভেটে ছিলেন ৬ জন, অপরজনও গুরুতর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৩৭ আপডেট: ০২.০৬.২০২৬ ১৬:০৯  (ভিজিটর : )
ছবি : ঢাকা পোস্ট থেকে নেয়া

ছবি : ঢাকা পোস্ট থেকে নেয়া

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মংগলবার ভোরে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই প্রাণ হারান চার জন। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। 
আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মালোগ্রামে দাড়িয়ে ছিল গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক। ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয় ট্রাকটিকে।। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। ছয় আরোহীর সবাই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী দুইজনকে  উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় আরও একজন মারা যান। 
দেশবার্তা/এসবি 
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।