সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের কমিটি গঠনের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ থেকে ভুয়া ফটোকার্ড ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৭ জুন) বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে সতর্ক করে জানানো হয়েছে, এমন কোনো কমিটি মিডিয়া সেল থেকে দেওয়া হয়নি।
পোস্টে বলা হয়, কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও সতর্ক করা হয়েছে।
পাশাপাশি সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশবার্তা/একে