ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬, ২২:২১
চলমান বার্তা:
১০০ দিনে খুন-অপহরণ
সংসদে রুমিন ফারহানার জ্বালাময়ী ভাষণ
সালেহ বিপ্লব
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২০:২০  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

তুখোড় বক্তা রুমিন ফারহানা এমপি জাতীয় সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই স্বতন্ত্র সংসদ সদস্য সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি টিআইবির একটি প্রতিবেদন তুলে ধরেন, যা রোববার প্রকাশ হয়েছিল।

রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

দেশের নারী ও শিশুদের নিরাপত্তার চরম বিপর্যয়ের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা সংসদে জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের নির্মম শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে, গত তিন মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কতটা নাজুক ও ভয়াবহ।

সরকারের সার্বিক সফলতা ও ব্যর্থতার দায় বণ্টন করে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি এবং আইনশৃঙ্খলা—এই দুটো বিষয়ের ওপরই সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করবে, আর বাকি ৫০ ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। 

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার এই খতিয়ান আরও স্পষ্ট করে বলা সহজ হতো উল্লেখ করে তিনি জানান, সরকারের সফলতার বড় অংশই মূলত অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর করে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর, তারা তদন্ত করে না
টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর, তারা তদন্ত করে না
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg