ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৯ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬, ২২:২১
চলমান বার্তা:
স্পারসো পরিদর্শন
মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের তাগিদ প্রতিরক্ষা উপদেষ্টার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১৬:৪৩ আপডেট: ০৮.০৬.২০২৬ ১৭:০৪  (ভিজিটর : )
ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষার সঙ্গে মহাকাশ এবং দূর অনুধাবন (রিমোট সেন্সিং) প্রযুক্তির সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় এই প্রযুক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। একই সঙ্গে তিনি মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র তৈরি (Strategic Mapping) এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তার (Geospatial Intelligence) ক্ষেত্রে স্পারসোর ভূমিকা বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এর আগে স্পারসোতে এসে পৌঁছালে প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং স্পারসোর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রাশিদুল ইসলাম। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের উদ্ভাবিত ও গবেষণামূলক কার্যক্রম সম্পর্কে তাঁকে ব্রিফ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা উল্লেখ করেন, স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট ডেটা এবং গবেষণালব্ধ তথ্যগুলো যাতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল ও গবেষণামূলক কাজে আরও দ্রুত ও সহজে ব্যবহার করা যায়, সে ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং দূর অনুধাবনের সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করে প্রতিষ্ঠানটির কারিগরি সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়নের তাগিদ দেন তিনি।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় ঘূর্ণিঝড়, বন্যা বা খরার মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা পেতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে এই প্রযুক্তিকে আরও নিখুঁতভাবে কাজে লাগানোর নির্দেশ দেন প্রতিরক্ষা উপদেষ্টা। এ ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটের মাধ্যমে ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, বনাঞ্চল ও পানিসম্পদ পর্যবেক্ষণ করে সরকারকে সঠিক ডেটা সরবরাহ এবং তা সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানোর তাগিদ দেন তিনি।

পরিদর্শন শেষে স্পারসোর সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর, তারা তদন্ত করে না
টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিংনির্ভর, তারা তদন্ত করে না
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg