ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৪:১৪ আপডেট: ১১.০৬.২০২৬ ১৭:০৮  (ভিজিটর : )

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে উত্তর আমেরিকার যৌথ আয়োজনে এবারের আসরটি শুধু নতুন চ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার লড়াই নয়, বিশ্ব ফুটবলে হতে পারে এক স্বর্ণযুগের অবসানেরও। গত দুই দশক ধরে ফুটবল বিশ্বকে বুঁদ করে রাখা কয়েকজন মহাতারকার জন্য এটিই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে বিশ্বকাপের এই মেগা আসর। আর এই মঞ্চেই নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে পারেন ফুটবলের সাত কিংবদন্তি। 

মাঠ মাতানো এই মহাতারকারা হলেন- লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, লুকা মদরিচ, কেভিন ডি ব্রুইনা, সন হিউং-মিন এবং মোহাম্মদ সালাহ।

এই সাত কিংবদন্তির মধ্যে কেউ কেউ ক্যারিয়ারে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন, আবার কেউবা এখনও ছুটছেন সেই অধরা স্বপ্নের পেছনে। তবে শেষ আসরে এসে সবার লক্ষ্য একটাই- ‘শীর্ষে থেকে শেষ করা।’

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এর মাধ্যমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়বেন তিনি। একই সঙ্গে ২০০৬ সাল থেকে অধরা থাকা সোনালী ট্রফিটি ছোঁয়ার শেষ সুযোগও এটি তার সামনে।

অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও, ফুটবলপ্রেমীদের ধারণা তিনিও হাঁটছেন একই পথে। এই বিশ্বকাপে মাঠে নামলে রোনালদোর মতো তিনিও ছয়টি আসরে অংশ নেওয়ার কীর্তি গড়বেন। একই সঙ্গে ২০২২ সালে কাতার বিশ্বকাপে জেতা শিরোপা ধরে রাখার বড় মিশনও রয়েছে এই আর্জেন্টাইন জাদুকরের সামনে।

ব্রাজিলিয়ান তারকা নেইমারের ভবিষ্যৎ অবশ্য অনেকটাই ঝুলে আছে তার ফিটনেসের ওপর। ২০২৩ সালে হাঁটুর গুরুতর চোটের পর দীর্ঘদিন জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ফরোয়ার্ড। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামলেও বয়স ও চোটের কারণে এটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ।

কিংবদন্তিদের এই বিদায়ী তালিকায় আরও রয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা, দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন এবং মিশরের মোহাম্মদ সালাহ। বয়স, শারীরিক সামর্থ্য আর জাতীয় দলের ভবিষ্যৎ পুনর্গঠনের পরিকল্পনা- সব মিলিয়ে এই চার তারকার জন্যও ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলের শেষ মহাযজ্ঞ।

ফুটবলের ইতিহাসে বিদায়ের ক্ষণ বারবার এসেছে, বহু কিংবদন্তি মঞ্চ ছেড়েছেন। তবে ২০২৬ বিশ্বকাপ যদি সত্যিই মেসি-রোনালদো-নেইমারদের শেষ বিদায়ের মঞ্চ হয়, তবে উত্তর আমেরিকা সাক্ষী হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এক যুগের অবসানের।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg