ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২০:৫৯
চলমান বার্তা:
অস্ট্রেলিয়াকে প্রথম এমন লজ্জায় ডুবাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১৫:৪৩ আপডেট: ১১.০৬.২০২৬ ১৭:০৮  (ভিজিটর : )

প্রথম ম্যাচেও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান শুরুটা এনে দিয়েছিলেন। এরপর রীতিমতো নাহিদ রানার গতির তোপে তছনছ হয়ে ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। ৮৬ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। 

আজ বৃহস্পতিবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে আরও দুঃস্বপ্নের মতো। তাসকিন ও মোস্তাফিজের তোপের মুখে শুরুতেই নজিরবিহীন বিপর্যয়ে পড়েছে অজিরা।

এদিন ইনিংসের তৃতীয় বলেই অজি ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটি শর্ট ছেড়ে দিলেও বল ভেতরে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। পরের ওভারে জোড়া ধাক্কা দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলেই আউট হয়ে যান কুপার কনোলি। এরপর ম্যাট রেনশও ক্যাচ দেন উইকেটের পেছনে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১০২৪টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর আগে দুই ওপেনারই ডাক (শূন্য রান) মেরেছেন—এমন ঘটনা ঘটেছে মাত্র দুইবার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার এবং ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বার এই তেতো স্বাদ পেয়েছিল অজিরা। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে ইতিহাসে তৃতীয়বারের মতো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল বাংলাদেশ।

তবে এখানেই শেষ নয়, এর আগে ওয়ানডে ইতিহাসে কখনোই শূন্য রানে ৩ উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। এর আগে সবচেয়ে কম রানে ৩ উইকেট হারানোর রেকর্ডটি ছিল ৫ রানের। ফলে ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম অজিদের এমন লজ্জার রেকর্ড উপহার দিল বাংলাদেশ।

এমন বিপর্যয়ের অভিজ্ঞতা অবশ্য বাংলাদেশের নিজেদেরও আছে। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। ইনিংসের প্রথম ৩ বলে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার চামিন্দা ভাস। ৫ রানে পড়েছিল চতুর্থ উইকেট এবং ওই ম্যাচে শেষ পর্যন্ত ১২৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এছাড়া শূন্য রানে ৩ উইকেট হারানোর বাকি দুটি ঘটনা রয়েছে পাকিস্তানের।

এদিকে শুরুর চরম বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অস্ট্রেলিয়া। তবে ৪২ ওভার শেষে ৮ উইকেটে ১৮৭ রান তোলার পর ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাতেই হামলা, ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg