ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ১৫ জুন ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১৪:৪৯
চলমান বার্তা:
টানা চার দফা কমার পর বাড়লো সোনার দাম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১৪:৩১ আপডেট: ১৩.০৬.২০২৬ ১৬:৪৫  (ভিজিটর : )

টানা চারবার দাম কমানোর পর বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

শনিবার (১৩ জুন) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলেও জানিয়েছে বাজুস।

এর আগে গত ২ জুন ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ৬ জুন কমানো হয় ৫ হাজার ৪৮১ টাকা, ১০ জুন কমানো হয় ৬ হাজার ৫৯১ টাকা এবং ১১ জানুয়ারি কমানো হয় ৪ হাজার ৪৩২ টাকা। এতে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১৯ হাজার ৭৭১ টাকা।

টানা চার দফা কমানোর পর এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
হান্নান মাসউদের এমপি পদ কি বাতিল হচ্ছে, প্রশ্ন রাশেদ খাঁনের
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে হাইকোর্ট
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg