গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং লেনদেনে আরও স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে প্রাইম ব্যাংক পিএলসি এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ‘মাইপ্রাইম’ অ্যাপ এবং ‘সমাধান’ অ্যাপ ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সরাসরি সমাধান অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার বা টাকা স্থানান্তর করতে পারবেন।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি অ্যান্ড লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সমাধান সার্ভিসেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেল অ্যাসেটস জোয়ার্দার তানভীর ফয়সাল, হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফয়েজ উল্লাহ চৌধুরী এবং সমাধান সার্ভিসেস লিমিটেডের হেড অব প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং মো. সালাহ উদ্দিন তানভীর ও হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি এ.বি.এম সাইফুল বারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দেশবার্তা/একে