ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯
চলমান বার্তা:
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯  (ভিজিটর : )

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। রোববার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছিল টাইগাররা। তবে সে আশা পূর্ণ হলো না লিটন-শান্তদের।

অজি ওপেনার কুপার কনলির অসাধারণ শতকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া।

রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৪৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা।

ইনিংসের প্রথম ওভারেই, বারলেটের বলে বোল্ড হয়ে মাত্র ২ রানে ফেরেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে, ৫১ রানের পার্টনারশিপ গড়ে আউট হন ১৯ রান করা তানজিদ হাসান তামিম। অপরদিকে, অধিনায়ক শান্ত ফেরেন ২৪ রান করে। দুজনই আউট হন ম্যাট রেনশো'র বলে। 

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে ৯২ রানের জুটি গড়ে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন লিটন; পরে আবারও ক্রিজে এসে তুলে নেন মিরপুরে তার প্রথম ফিফটি। 

অন্যদিকে, মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন হৃদয়। পার্টনারশিপ ভাঙ্গে হৃদয় ৮৩ রান করে ডারউইশের বলে ফিরলে। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে বাংলাদেশ। মোসাদ্দেক অপরাজিত থাকেন ৫১ বলে ৫৬ রান করে। 

জবাবে, ৭০ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অন্যপ্রান্তে অবিচল কুপার কনোলি লাবুশেন, গ্রীন, পিককে নিয়ে কিছু ছোট ছোট জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ম্যাচের শেষদিকে, ৪ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে ফেলে বাংলাদেশ। সেট ব্যাটার কনোলি ১৪৯ রানে আউট হলে ম্যাচ নেমে আসে শেষ উইকেটে। তবে, ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই পরাজয়ের পরও ২-১'এ সিরিজ নিশ্চিত করে টাইগাররা। 

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৪ (সৌম‍্য ২, তানজিদ ১৯, শান্ত ২৪, লিটন ৫৮*, হৃদয় ৮৩, মোসাদ্দেক ৫৬*, মেহেদি ৩; বার্টলেট ৮-০-৪৭-২, মেরেডিথ ৭-০-৪১-০, ডোয়ার্শাস ৮-০-৫৫-১, গ্রিন ৬-২-১৮-০, রেনশ ৯-০-৪৪-২, জ‍্যাম্পা ১০-০-৪৮-০, লাবুশেন ২-০-১০-০)

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৭৭/৯ (কনোলি ১৪৯, ইংলিস ২১, রেনশ ০, কেয়ারি ৮, লাবুশেন ২৯, গ্রিন ২৭, পিক ২৭, বার্টলেট ০, ডোয়ার্শাস ৪, জ‍্যাম্পা ৪*, মেরেডিথ ২*; তাসকিন ৭.৩-১-৫৯-১, মুস্তাফিজ ৯-০-৫৬-১, শরিফুল ১০-১-৪৮-৬, মেহেদি ১০-১-৩৭-১, তানভির ৭-০-৩৮-০, তানভির ৭-০-৩৮-০, মোসাদ্দেক ৬-০-৩৬-০)

প্রতিনিধি/আরএইচ

মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg