ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯
চলমান বার্তা:
স্বাস্থ্যমন্ত্রী
বিশেষায়িত নারী হাসপাতালসহ দেশে হবে ২০টি আধুনিক হাসপাতাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৭:৪২  (ভিজিটর : )

দেশে নারীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেড় হাজার শয্যার দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

স্বাস্থ্যখাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে মোট ২০টি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিটসহ দেশের ১০টি সরকারি হাসপাতালে নতুন আইসিইউ ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী ২০টি আধুনিক হাসপাতালের মধ্যে নারীদের জন্য দেড় হাজার শয্যার দুইটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যার। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যান্সারের চিকিৎসা, মাতৃসেবা, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ সব ধরনের আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে।

চিকিৎসাসেবা আরও গতিশীল করতে প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য মোট চারটি হেলিকপ্টার যুক্ত করা হবে বলেও জানান তিনি।

দেশব্যাপী স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এর মধ্যে ৮০ হাজারই থাকবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন।

এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ উন্নত করার জন্য জেলা সিভিল সার্জনকে কঠোর নির্দেশ দেন মন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পুরো বিষয়টি তদারকির জন্য জেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg