পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি’র আয়োজনে “বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে” শিরোনামে বর্ষা উদযাপনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে বর্ষা উদাযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা । এসময় এসএমপি, পুনাক এর নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এসএমপি‘র পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত বিভিন্ন পর্যায়ের গুণী শিল্পীবৃন্দ গান, নৃত্য, আবৃত্তি সুন্দর সাবলীল উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন। অনুষ্ঠানজুড়ে ছিল বর্ষার সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের এক অনন্য প্রকাশ। গান, নৃত্য ও আবৃত্তির ছন্দে-আনন্দে মুখরিত এ আয়োজন উপস্থিত সকলের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় ও আনন্দঘন সন্ধ্যা।
কাজের পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি এবং তাদের কর্মস্পৃহা আরো বৃদ্ধি করার জন্য মূলতঃ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএমপি পুনাক এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ভবিষ্যতে এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/আরএইচ