ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২১:১৬
চলমান বার্তা:
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১৬:৩৫ আপডেট: ১৩.০৬.২০২৬ ১৬:৪২  (ভিজিটর : )

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন।

শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।

একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬৩ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
কেন অপহরণের নাটক সাজালেন শিবির নেতা জিসান, জানালো পুলিশ
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ভুল-ভাল কথায় বাংলাদেশ লজ্জিত হবে: জামায়াত আমির
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
ট্রিলিয়ন ডলারে চাঁদে ২০০ বার যাতায়াতসহ আর কী কী সম্ভব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg