ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৭:৩৫
চলমান বার্তা:
রাঙামাটিতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১৪:৫৭  (ভিজিটর : )

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাঙামাটি ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আব্দুল সবুর (৩৮), স্বেচ্ছাসেবক লীগ নেতা রূপন চন্দ্র দে (৪২), ১১টি মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী মো. কাউসার (৩০), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোরশেদ আলম (২৭)।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।