ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৩০ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২২:০৯
চলমান বার্তা:
আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৬:১৪  (ভিজিটর : )

ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। তবে এবার কোনো গুঞ্জন নয়, নিজের সম্পর্কের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছেন তিনি। ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (২৯ জুন) দুপুরে নাজনীন নীহা তাঁর ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেজড’ লেখেন। 

মুহূর্তের মধ্যেই সেই পোস্ট অনুরাগীদের নজরে আসে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল জল্পনা। অনেকেই ধরে নেন, গোপনে বাগদান সেরে ফেলেছেন নীহা। মন্তব্যের ঘরে জমা হতে থাকে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তা। অনেকেই তাঁর হবু বরের পরিচয় জানতে চান।

নাজনীন নীহা। ছবি: ফেসবুক

নাজনীন নীহা। ছবি: ফেসবুক


ফেসবুক স্ট্যাটাসে ‘এনগেজড’ লিখলেও বিষয়টি যে বাগদান নয়, তা স্পষ্ট করেছেন নীহা নিজেই। আসল ঘটনা সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমকে নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে হচ্ছে আমি এখন আর সিঙ্গেল নই, কারও না কারও সাথে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে সবাই জানতে পারবেন।’

ব্যক্তিগত জীবন নিয়ে লুকোচুরি পছন্দ করেন না উল্লেখ করে নীহা আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। আমি এখন আর সিঙ্গেল নই- এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই সবাইকে জানিয়েছি। ঠিক তেমনি কোনো একটা উপযুক্ত সময়ে ওই বিশেষ মানুষের পরিচয়ও আমি নিজেই সবাইকে জানাব।’

নাজনীন নীহা। ছবি: ফেসবুক

নাজনীন নীহা। ছবি: ফেসবুক


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সে সময় তাঁর বিয়ের গুঞ্জন ছড়ালেও পরে জানা যায়, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ। তবে এবারের বিষয়টি কোনো নাটকের প্রচার নয়, বরং বাস্তব জীবনেরই নতুন অধ্যায়ের সূচনা। 

নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও, জীবনসঙ্গীর পরিচয় এখনই আড়ালেই রাখতে চাচ্ছেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।