ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ০:৫৯
চলমান বার্তা:
পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রিকশাচালক ও ট্রাফিক পুলিশকে ছাতা বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৬:০০  (ভিজিটর : )

পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় তিনি তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে কর্মরত রিকশাচালক এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ছাতা তুলে দেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রিকশাচালক ও ট্রাফিক পুলিশ সদস্যরা কিছুটা স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন ও জীবিকা নির্বাহ করতে পারেন।

অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।