ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২ জুলাই ২০২৬ | ১৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ০:৫৯
চলমান বার্তা:
আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে উঠবে: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১৬:১০  (ভিজিটর : )

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, অপরাধ দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য এ নগরীকে আরও বসবাস উপযোগী করতে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আরএমপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ বাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।