ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ৩ জুলাই ২০২৬ | ১৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২০:৩৬
চলমান বার্তা:
শেষ ষোলোয় আয়োজক যুক্তরাষ্ট্র
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫১  (ভিজিটর : )

সান ফ্রান্সিসকোর মাঠে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। নকআউট পর্বের এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিকেরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রিশ্চিয়ান পুলিসিকরা। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের পাস বসনিয়ার ডিফেন্ডারদের গায়ে লেগে দিক পরিবর্তন করলে বল পান ফ্লোরিয়ান বালোগান। বসনিয়ার গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে চমৎকার ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই মার্কিন স্ট্রাইকার।


তবে দ্বিতীয়্যার্ধে ম্যাচের চিত্রনাট্যে আসে বড় ধাক্কা। ৬৫তম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বসনিয়ার ডিফেন্ডার মুহারোমোভিচকে বিপজ্জনক ফাউল করে বসেন গোলদাতা বালোগান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে মনিটরে রিপ্লে দেখার পর রেফারি বালোগানকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন।

১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রের ওপর চেপে বসার চেষ্টা করে বসনিয়া। তবে ডিফেন্সিভ শৃঙ্খলার দারুণ এক প্রদর্শনী দেখিয়ে ম্যাচের ৮২তম মিনিটে উল্টো দ্বিতীয় গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। চমৎকার এক ফ্রি-কিক থেকে বসনিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মিডফিল্ডার মালিক টিলম্যান। শেষ পর্যন্ত ২-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।এম/আর
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।