উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়,আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে ঋণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রতিনিধি/আরএইচ