ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২১:১৩
চলমান বার্তা:
ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১৭:৫৭  (ভিজিটর : )

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক স্বীকৃতি ‘ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ গোল্ড উইনার (Gold Winner) হিসেবে স্বীকৃতি অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 

‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ (Maximizing Customer Engagement) ক্যাটাগরিতে ব্যাংকটি এই গৌরবময় আন্তর্জাতিক সম্মাননা লাভ করে। তাদের উদ্ভাবনী উদ্যোগ ‘কমিউনিটি অ্যাক্সেস’ (Community Access)-এর জন্য এ পুরস্কার দেওয়া হয়।

চলতি বছর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসের ১১তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৯টি ক্যাটাগরিতে ৫০০টিরও বেশি মনোনয়ন জমা পড়ে। ব্যাংকিং ও প্রযুক্তি খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে।

কমিউনিটি ব্যাংক জানায়, ‘কমিউনিটি অ্যাক্সেস’-এর মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্ভাবনী প্রয়াসের স্বীকৃতিস্বরূপ এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে তারা। এই স্বীকৃতি ব্যাংকটির প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবাদান এবং ভবিষ্যৎমুখী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতির একটি বড় প্রমাণ।

এ অর্জন প্রসঙ্গে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃপক্ষ জানায়, এই সাফল্য ব্যাংকের সকল গ্রাহক, অংশীজন ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনগুলোতেও উদ্ভাবনী ও বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।