ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২১:১৩
চলমান বার্তা:
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১৮:১০  (ভিজিটর : )

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

অনুষ্ঠানে চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।