ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২১:১৩
চলমান বার্তা:
অফিস উদ্বোধন
দিনাজপুরে নুর আল-জাহিদ ট্রাভেলসের দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২০:১৬  (ভিজিটর : )

দিনাজপুর শহরে নুর আল-জাহিদ ট্রাভেলসের নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল এবং অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি মোড়ে অবস্থিত নুর আল-জাহিদ ট্রাভেলসের দিনাজপুর শাখা অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে প্রথমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ২০টি অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে এক বস্তা করে চাল এবং ১০ কেজি করে আলু বিতরণ করা হয়।

দুবাই থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নুর আল-জাহিদ ট্রাভেলস (ইন্টারন্যাশনাল)-এর চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম পিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. জিয়াউর রহমান দুলাল, পাভেল, ব্যবসায়ী মো. মহসীন আলী, তরুণ সমাজসেবক রবিউল আলম শামীম, স্থানীয় মুসল্লিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জাহিদুল ইসলাম পিয়াসের পরিবারের সদস্যরা।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।