ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৭ জুলাই ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২৩:৫২
চলমান বার্তা:
বাসযোগ্যতা সূচকে ১৭৩ শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১৬:১০ আপডেট: ০৭.০৭.২০২৬ ১৮:৩৬  (ভিজিটর : )
অবকাঠামো ঢাকার সবচেয়ে দূর্বল দিক হিসেবে বিবেচিত। এক পশলা বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ছবি: রয়টার্স

অবকাঠামো ঢাকার সবচেয়ে দূর্বল দিক হিসেবে বিবেচিত। এক পশলা বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। ছবি: রয়টার্স

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তলানিতেই রয়ে গেছে। প্রতি বছরের মতো এবারও ‘বৈশ্বিক বাসযোগ্যতা সূচক’ প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ সূচকের আলোকে বিশ্বের ১৭৩টি শহর নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়। 

এবারের সূচকে দেখা গেছে, বিশ্বে বসবাসের যোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান অপরিবর্তিত আছে। ২০২৫ সালের মতো এ বছরও ১৭১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।

বাসযোগ্যতার ক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশের মোট স্কোর ৪২। গত কয়েক বছরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, এই তালিকায় ধারাবাহিকভাবেই তলানিতে অবস্থান করছে ঢাকা। 

তবে এবারের সূচকে ভিন্ন এক জায়গায় ঢাকার অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা গেছে, যেখানে দুই ধাপ পিছিয়ে ১৬৮তম হওয়ার কথা বলা হলেও সামগ্রিক মূল্যায়নে তা ১৭১তম অবস্থানেই স্থির রয়েছে। 

সূচক অনুযায়ী, ঢাকার নিচে অর্থাৎ শেষ দুটি অবস্থানে রয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি (১৭২) ও সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩)। 

তালিকায় তলানিতে থাকা অন্য শহরগুলোর মধ্যে রয়েছে তেহরান, হারারে, কিয়েভ, পোর্ট মোর্সবি, লাগোস, আলজিয়ার্স ও করাচি। বিস্ময়কর বিষয় হলো, ইউক্রেনের রাজধানী কিয়েভের মতো যুদ্ধবিধ্বস্ত শহরও বাসযোগ্যতার বিচারে ঢাকা থেকে কয়েক ধাপ এগিয়ে আছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালিকায় থাকা চীন ও জাপানের শহরগুলোতে সূচকের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। যার ফলে সার্বিকভাবে এশিয়ার শহরগুলোর গড় স্কোর শূন্য দশমিক তিন বেড়েছে। এক বছরের ব্যবধানে বিশ্বের অন্য কোনো অঞ্চল এতটা সামনে এগিয়ে যেতে পারেনি। বর্তমানে এশিয়ার ৫৮টি শহরের গড় স্কোর দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৯, যা পূর্ব ইউরোপের শহরগুলোর গড় স্কোরের চেয়েও বেশি। 

তবে ঢাকার মতো ‘সবচেয়ে অনুন্নত শহরগুলোর’ ধারাবাহিক কম স্কোরের কারণে সামগ্রিক গড় স্কোর কিছুটা কমে গেছে বলেও প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, বিবিসির প্রতিবেদন মতে, এই তালিকায় ইউরোপের শহরগুলোর আধিপত্যের পাশাপাশি অস্ট্রেলিয়ার ধারাবাহিক ভালো পারফরম্যান্স প্রতিফলিত হয়েছে। তালিকার শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, ভিয়েনা, মেলবোর্ন, সিডনি ও জুরিখ। টানা দুই বছর ধরে এই তালিকার শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছে কোপেনহেগেন। 

ডেনমার্কের এই রাজধানী শহরটি স্থিতিশীলতা, শিক্ষা ও অবকাঠামো খাতে ১০০ নম্বরের মধ্যে ১০০ নম্বরই পেয়েছে। পাশাপাশি সংস্কৃতি ও পরিবেশের স্কোরেও শহরটির অবস্থান ছিল সবার উপরের দিকে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।