ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ৮ জুলাই ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২০:৫৮
চলমান বার্তা:
মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২০:৫৮  (ভিজিটর : )

প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের মাতা মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাখালীতে দৈনিক দেশবার্তা কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে আয়োজিত এই মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে দৈনিক দেশবার্তা ও দৈনিক নতুন সময়-এর সকল সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০ নম্বর কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামের বাসিন্দা মরহুমা মনোয়ারা খানম অত্যন্ত ধার্মিক, দানশীল ও পরোপকারী নারী ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়িতেও কোরআন খতম, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।

মরহুমা মনোয়ারা খানমের তিন ছেলে ও তিন মেয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত। তাঁর বড় ছেলে মোহাম্মদ মুহিদুর রহমান প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক দেশবার্তা ও দৈনিক নতুন সময়-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। তিনি দেশের বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। মেজো ছেলে এমদাদুর রহমান বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে আছেন এবং ছোট ছেলে হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের দুই মেয়াদের সাবেক সংসদ সদস্য। মরহুমার স্বামী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

মরহুমার স্মরণে ২০০১ সালে প্রতিষ্ঠিত ‘মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট’ সিলেট জেলায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও তাঁর নামে মনোয়ারা-গনি বালিকা উচ্চবিদ্যালয়, গনি-মনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আয়শা-মনোয়ারা মহিলা দাখিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে।

এম এ গনি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের সচিব এবং লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুক আহমেদ বলেন, ‘মহীয়সী নারী মিসেস মনোয়ারা খানম ছিলেন একজন রত্নগর্ভা মা। তাঁর সন্তানরা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এলাকার এমন কোনো হতদরিদ্র মানুষ নেই, যে তাঁর কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফেরত এসেছে। মহান আল্লাহ পাক যেন তাঁকে বেহেশত নসিব করেন।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।