ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২২:২৭
চলমান বার্তা:
পাখি মারা যাওয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
‎‎লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৫:২১  (ভিজিটর : )

‎লক্ষ্মীপুরে পোষা পাখি মারা যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে। ‎গত বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একই গ্রামের জাফর আহমেদের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে পাখিটিকে একটি বিড়াল মেরে ফেললে বাবু সারাদিন কান্নাকাটি করছিল। এ নিয়ে বড় ভাই আল-আমিন তাকে কান্না থামাতে বললে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

এর জের ধরে বিকেলে ছোট ভাই বাবু ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই আল-আমিনের বুকে আঘাত করে। এতে বড় ভাই আল-আমিন গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

‎লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রতিনিধি/জেএ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।