ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১০ জুলাই ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২২:২৭
চলমান বার্তা:
রাঙামাটিতে প্রবল বর্ষণের ঘটনায় নিঁখোজ ২, পাহাড় ধসে মৃত্যু ১
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১৬:২৬  (ভিজিটর : )

রাঙামাটিতে টানা প্রবল বর্ষণের ঘটনায় একজন নিঁখোজ, একজন নদীতে ভেসে গিয়ে নিঁখোজ এবং অপরজন পাহাড়ে ধসে মারা যান।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এমন তথ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রবল বর্ষণের সময় গত ৭ জুলাই জেলার বিলাইছড়ি উপজেলা সদরের একজন প্রাপ্তবয়স্ক ব্যবসায়ী ( মুদির দোকানদার) নিঁখোজ রয়েছেন। তবে তার নাম স্থানীয় প্রশাসন জানাতে পারিনি।

এদিকে একই তারিখে রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের দলমনি চাকমা নামের এক ব্যক্তি নদী পার হওয়ার সময় ভেসে যান। তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। 

অপরদিকে একই তারিখে জেলার বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন মারা যাওয়া ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এছাড়াও পাহাড় ধসের ঘটনায় জেলার কাপ্তাই উপজেলায় দু' শিশু আহত হয়েছিলো।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) শেখ সালমান বলেন, বিলাইছড়িতে নিঁখোজ ব্যবসায়ীর পরিচয় বের করতে প্রশাসন কাজ করছে। এছাড়া পাহাড় ধসে মারা পরিবারকে প্রশাসন আর্থিক সহায়তা দিয়েছে এবং নদীতে ভেসে যাওয়া নিঁখোজ ব্যক্তির সন্ধানে প্রশাসন তৎপর রয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।