ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১২ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
আমার মাথায় হেলথ নেই, উনি আছেন, স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১৭:১৩  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তখন সিরিয়াস আলোচনা চলছে। স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রীকে। কিন্তু উত্তর দিতে গিয়ে এক চিলতে রসিকতায় পুরো অডিটোরিয়ামে হাসির রোল তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পাশে বসা স্ত্রী ডা. জুবাইদা রহমানের দিকে ইঙ্গিত করে তিনি বললেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’

শনিবার (১১ জুলাই) ‘ডিএমসি ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এই সভায় চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

খোলামেলা আলোচনার একপর্যায়ে একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘আমরা জানতে চাই, স্বাস্থ্য খাত নিয়ে আপনার ভাবনা কী?’

প্রশ্ন শুনেই প্রধানমন্ত্রী স্বভাবসুলভ হাসিমুখে পাশে বসা তাঁর সহধর্মিণী, পেশায় চিকিৎসক ডা. জুবাইদা রহমানের দিকে তাকান। এরপর রসিকতা করে মন্তব্য করেন, ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন।’ প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক জবাবে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকদের মাঝে হাসির ধুম পড়ে যায়।

পরে ওই প্রশ্নকারী মন্তব্য করেন, ‘উনি যেহেতু আপনার পাশে আছেন, তিনি যদি এ বিষয়ে উদ্যোগ নেন, তাহলে আমরা সত্যিই আরও গর্বিত হব।’

এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তিনি শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রী।

দেশবার্তা/একে

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।