ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১২ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
বাবার দাফনের পর মুখ খুললেন মোজতবা, কঠিন হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১৯:২০ আপডেট: ১১.০৭.২০২৬ ১৯:২১  (ভিজিটর : )

সাবেক সুপ্রিম লিডার ও বাবা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। 

শনিবার (১১ জুলাই) ইরানের সরকারি টেলিভিশনে তাঁর একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। বক্তব্যে তিনি বাবার হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

লিখিত বক্তব্যে মোজতবা খামেনি বলেন, তাঁর বাবার হত্যাকারী এবং চলমান দুটি যুদ্ধে যেসব মানুষ নিহত হয়েছেন, তাঁদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের ইচ্ছা। বাবার রক্তকে ‘বিশুদ্ধ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ইরানিদের এই ইচ্ছা অবশ্যই পূরণ করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর পূর্ণমাত্রায় যুদ্ধ চলতে থাকায় এত দিন তাঁর দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি। অবশেষে চার মাসেরও বেশি সময় পর, গত ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় নিজ জন্মস্থান মাশহাদে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

দাফনের আগে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নিয়ে যাওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সাবেক এই সুপ্রিম লিডারকে শেষ বিদায় জানাতে অন্তত দুই কোটি মানুষ সমবেত হয়েছিলেন। তথ্যসূত্র: আল-জাজিরা ও ইকোনমিক টাইমস

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।