ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২০:১৪
চলমান বার্তা:
আপাতত কমছে বৃষ্টি, ১৬ জুলাই থেকে বাড়ার শঙ্কা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১৪:৫৩ আপডেট: ১৩.০৭.২০২৬ ১৪:৫৯  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বেশির ভাগ অংশে টানা কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। 

এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, ১০৭ মিলিমিটার।’ 

এই আবহাওয়াবিদ জানান, ১৩ জুলাই থেকে ১৫ জুলাই- এই তিন দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। তবে ১৬ জুলাই থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।