ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২০:২৩
চলমান বার্তা:
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৭৭
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১৪:০২ আপডেট: ১৪.০৭.২০২৬ ১৫:৪৮  (ভিজিটর : )

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান চালায়। মাদক উদ্ধার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই সময়ে ৪১টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৮৫ জনকে মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৪০ জন, গুলশান বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৬ জন, মতিঝিল বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা এবং ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া অপরাধে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি মাইক্রোবাস, ১টি তালা কাটার মেশিন ও ৬টি মোবাইল ফোন জব্দ এবং নগদ ৩৩০ টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।