ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:০৯  (ভিজিটর : )

কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র এবং সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে হামলারও নিন্দা জানিয়েছে রিয়াদ।

শনিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলায় সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি এসব হামলার জবাবে সংশ্লিষ্ট দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে তারা।

বিবৃতিতে অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে সৌদি আরব বলেছে, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সংঘাতের আরও বিস্তার রোধ করা জরুরি।

এদিকে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও ডিস্যালিনেশন স্থাপনাগুলোতে হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর। 

ওই সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে কুয়েতসহ উপসাগরীয় কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

একই সূত্র আরও দাবি করেছে, ইরান এখন তুলনামূলক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। তাদের ভাষ্য, আগে কম নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

দেশবার্তা/এমআর
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।