কুমিল্লার চান্দিনায় নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
তিনি বলেন, চান্দিনা উপজেলা বিএনপির রাজনৈতিক বিভাজন দূর করে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চান্দিনার একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একসঙ্গে কাজ করবেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
চান্দিনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, জোবায়ের আহমেদ সুমন, ফরহাদ হোসেন, ফারুক আহমেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম তন্ময়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন আলো, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক বিএম খালেকুজ্জামান শুভ, চান্দিনা উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাল, কে. এম. শাহনেওয়াজ হক বাবু, সাইফুল্লাহ রবিন, জি. কে. রায়হান, এ. আর. রহমান, রাসেল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ