নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ফল সেমিস্টার-২০২৬ উপলক্ষে তিনদিনব্যাপী ২য় ভর্তি মেলা শুরু হয়েছে আজ (২১ জুলাই)। আগামী ২৩ জুলাই পর্যন্ত নগরীর শেখঘাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি মেলা চলবে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব সায়েন্সের ডিন এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) বিভাগের প্রধান অধ্যাপক ডা. রনজিত কুমার দে বর্ণাঢ্য আয়োজনে ভর্তি মেলার উদ্বোধন করেন।
এনইইউবি অ্যাডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান রেবেকা সুলতানা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির এবং ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, গ্রন্থাগারিক জিলুন্নাহার চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান ড. জাকির হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোছা. সুইটি খাতুন, অ্যাডমিশন ফেয়ার কমিটির সদস্যসচিব আমির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী বিষয়সমূহ চালুর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।
তারা আরও বলেন, মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভর্তি মেলায় বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। এতে আগ্রহী শিক্ষার্থীরা উপকৃত হবেন।
ভর্তি মেলার প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিভাগের প্রধানরা শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ বিভাগের পাঠক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।
বর্তমানে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স পর্যায়ে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংরেজি ও এলএলবি এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সে ভর্তি কার্যক্রম চলছে।
ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ছাড় ঘোষণা করেছে। এ সময় ভর্তি ফিতে ৩০ শতাংশ এবং শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে টিউশন ফিতে ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/একে