ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর পরিবার পরিকল্পনা শাখার ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এতে মোঃ ফিরোজ হোসেনকে আহ্বায়ক ও গোলাম ফারুককে সদস্য সচিব করা হয়।
ডি-ফ্যাব কেন্দ্রীয় সংসদ কর্তৃক কমিটির অনুমোদন করে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে।
এতে কমিটি গঠন উপলক্ষে ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ডি-ফ্যাব পরিবারের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
দেশবার্তা/আরএইচ