ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৫ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ০:৩৯
চলমান বার্তা:
গাজীপুরে মৌচাক ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১৯:১৭  (ভিজিটর : )

স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে অন্যের প্রাণ স্লোগানে মৌচাক ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় রক্তদানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদেরকে পুরস্কৃত করা হয়৷ 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌচাক ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা  মো. হযরত আলীর সভাপতিত্বে ও মৌচাক ব্লাড ফাউন্ডেশনের সভাপতি প্রকাশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. বখতিয়ার।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের প্রয়োজন হলে একজন মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, রক্তদানের মাধ্যমে শুধু একজন রোগীর জীবনই বাঁচে না, এর মাধ্যমে সমাজে মানবিকতার বন্ধনও আরও দৃঢ় হয়। তাই নিয়মিত রক্তদানের পাশাপাশি রক্তদানে মানুষকে উৎসাহিত করতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও সমকালের সাংবাদিক মো. এম তুষারী, সমাজসেবক মো. ফাইজুল ইসলাম লিটন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও এশিয়া পোষ্টের সাংবাদিক মো. রেজাউল করিম, মানবতার ফাউন্ডেশন সংগঠনের চেয়ারম্যান আতিক হোসেন, মৌচাক ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পারভেজ সিকদার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ব্লাড গ্রুপের সঙ্গে শতাধিক সক্রিয় সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। পরে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।