ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ০:১৫
চলমান বার্তা:
ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণসহায়তায় এনসিসি ব্যাংক ও পিকেএসএফ’র চুক্তি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১৬:১০  (ভিজিটর : )

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সম্প্রসারণ ও ঋণপ্রবাহ সহজ করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ (সিইএস)-এর আওতায় সম্প্রতি এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়।

শনিবার এনসিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তির শর্ত অনুযায়ী, পিকেএসএফ-এর গ্যারান্টি সহায়তায় এনসিসি ব্যাংক সংস্থাটির তালিকাভুক্ত অংশীদার সংস্থাগুলোকে (পিও) ঋণসুবিধা প্রদান করবে। পরবর্তীতে এসব অংশীদার সংস্থা মাঠপর্যায়ে দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এই অর্থ বিতরণ করবে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়া সহজ হবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে এবং সার্বিকভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।