ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ২২ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বোনের পর দুই ভাইয়েরও মৃত্যু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:২০  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই- মো. রোকন (১৪) ও মো. তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

বুধবার (১৬ জুলাই) ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোকন ও সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়। 

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের একমাত্র বোন ১ বছরের শিশু আয়েশা মারা যায়।

প্রতিবেশী জাকির হোসেন বলেন, সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি বাসার নিচতলায় গ্যাস লিকেজের কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা গিয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই।

তিনি বলেন, ওই বাসাটি তারা কিছুদিন আগে ভাড়া নিয়েছিল। রাতে সবাই ঘুমিয়ে ছিল তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরিবারটির কর্তা রিপন পেশায় ভ্যানচালক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোর রাতের দিকে রোকনের মৃত্যু হয়, তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়, তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ ছিল। এর আগে রোকন-তামিমের একমাত্র বোন ১ বছরের শিশু আয়েশা মারা যায়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন। বর্তমানে তাদের বাবা রিপন ৬০ শতাংশ ও মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার ভোররাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন এবং তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।