ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে চান্দিনায় কর্মী সমাবেশ ও আলোচনা সভা
কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা)
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১৫:৩৫  (ভিজিটর : )

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার হারং উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত সভা হয়।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আ.ন.ম ইব্রাহীম খলিলুর রহমান (ভিপি ইব্রাহীম)। 

প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বিএনপিতে শুধু তিনজন মানুষ অপরিহার্য। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। 

সাবেক ও বর্তমান নবীন এবং প্রবীনের সমন্বয়ে কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে সুসংহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ্ আল নাঈম, কুমিল্লা উত্তর জেলা কৃষকদল সভাপতি মো. মজিবুর রহমান। 

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন বশির।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. মনজুরুল আলম মঞ্জু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক পারভেজ আহম্মেদ শিমুল, কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহ্বায়ক নূরুল ইসলাম ভূইয়া, কাতার বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম-আহ্বায়ক মো. জোবায়ের আহাম্মদ সুমন, মেহেদী হাসান মানিক, জেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব জসিম উদ্দিন, উপজেলা তাঁতী দল আহ্বায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, পৌর তাঁতী দল আহ্বায়ক বাদল সরকার প্রমুখ।

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।