বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বাংলাদেশের আগামীর কান্ডারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার যে ৩১ দফা দেওয়া হয়েছে তা কেবল দলের জন্য নয়, একটি পূর্ণাঙ্গ সফল রাষ্ট্র বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩১ দফা অনুযায়ী সংস্কার করে রাষ্ট্র পরিচালনা করলে আমাদের আর কারো মুখাপেক্ষি হয়ে বসে থাকতে হবে না। আমাদের দেশ শিক্ষা-দীক্ষা, শিল্পে ও খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের নাম হবে বাংলাদেশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৬ বছর ফ্যাসিবাদ পতনের আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র কাঠামো পরিচালনার রূপরেখাও দিয়েছেন। যেটি ২০২৩ সালের দেওয়া রাষ্ট্র সংস্কারের ৩১ দফা হিসেবে পরিচিত। সেই দফা অনুযায়ী আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি ফলো করে দেশে শিক্ষার হার বৃদ্ধি করতে সচেষ্ট থাকব।
সাংবাদিক দমন-নিপীড়ন বন্ধে শেখ হাসিনার কালাকানুন ডিজিটাল সিকিউরিটি বাতিল করা হবে বলেও জানান ইসরাফিল খসরু।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরের আমবাগানস্থ টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম বাংলাদেশ ফোরাম আয়োজিত ৩১ দফার গুরুত্ব ও গুণীজন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী সানজিদ ও অ্যাডভোকেট হারুনুর রশীদ রাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, অধ্যাপক ও ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. আহসানুল হক, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম ভেটরিনারি এন্ড এ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. এ কে এম আশরাফুল করিম, ইউএসটিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. মো. শহীদ, ডা. মীর ওয়াজেদ আলী, ডা. সৌমেন তালুকদার, পাহাড়তলী কলেজের সহকারী অধ্যাপক মো. হানিফ, প্রভাষক আরজিতা রওজাত বানু, নুসরাত ফাতেমা, মো. মিজানুর রহমান চৌধুরী, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজদিক মামুন, রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকের, টিকেট প্রিন্টিং প্রেস কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শিরীন, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দীন, রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরি তপতী, দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব, সাংবাদিক মো. শাকিল, শামসুল হক (শামসু), অ্যাডভোকেট শহিদুল হক রিটন, অ্যাডভোকেট মো. ফিরোজ আলম, অ্যাডভোকেট হারুন-অর-রশিদ, অ্যাডভোকেট মো. জামশেদ আলম, অ্যাডভোকেট মো. সোহেল, প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, রবিউল হাসান আবির, মো. মুসা, মো. মিজবাহ উদ্দিন রাজু, রাশেদুল ইসলাম (হুমায়ুন), জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- অত্র অঞ্চলের ক্রীড়াবিদ ও জাতীয় রেফারিগণ, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য, মাদ্রাসার পরিচালক ও শিক্ষক, ১৩ নম্বর ওয়ার্ডের মসজিদসমূহের ইমাম-মোয়াজ্জিন, ব্যাংকার, মসজিদ কমিটির সদস্য, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, মন্দির কমিটির সদস্য ও পুরোহিত, সমাজকল্যাণ পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকবৃন্দ।