ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু
‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপির ৩১ দফার বিকল্প নেই’
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪২  (ভিজিটর : )

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। 

এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়। এই রূপরেখা ঘোষণা জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরতে হবে, বলেন তিনি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে মানিকগঞ্জের শিবালয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘আমি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জ-১ আসনের ৩টি উপজেলার ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় ও  প্রচারাভিযান চালাচ্ছি। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে দ্বারেদ্বারে  পৌঁছাতে আমাদের এ প্রচার কর্মসূচি চলবে।’

ড. বাবলু নেতা-কর্মীদের পতিত স্বৈরাচারীর দেশি-বিদেশি দোসরদের থেকে সতর্ক থাকতে বলেন এবং যে কোন মূল্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলা করার আহবান জানান। 

তিনি নেতা-কর্মীদের জনসাধারণদের সাথে মিশে তাঁদের সুখ-দুঃখের সাথী হয়ে, তাঁদের প্রয়োজনে পাশে থেকে নানা রকম সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। 

নেতা-কর্মীদের গ্রাম্য সালিশি বিচারে বিচারকের ভূমিকায় না থাকার আহবান জানান।

মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিদুর রহমানের সভাপতিত্বে তেঁজগাও শিল্পাঞ্চল থানা কৃষক দলের আহবায়ক মো. সেলিম মিঞার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী আব্দুর রাজ্জাক। 

এসময় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিউল আলম বিল্টু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট ইউনুস আলী শিকদার, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মো. জাকির হোসেন লিটন মুহুরী ও মো. আবুল কালাম আজাদ, ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি হারেজ মিয়া, মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. উজ্জ্বল হোসেন, দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, শিবালয় উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল হালদার, শিবালয় উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, দৌলতপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি মিন্টু মেম্বারসহ প্রমুখ।

মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।